বিশ্বকাপ নিয়ে আক্ষেপ থেকে গেলো মেসির
১৯৮৬ সালে এই ম্যারাডোনার হাত ধরেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর কেটে যায় ৩৬টি বছর। একটি ট্রফির জন্য পুরো আর্জেন্টিনার ফুটবলেই ছিল হাহাকার।
ম্যারাডোনা পরে কোচ হয়েছেন, চেষ্টা করেছেন খেলোয়াড়ি জীবনের মতো জাদু দেখাতে। কিন্তু পারেননি। ম্যারাডোনার কোচিংয়ে ২০১০ বিশ্বকাপে খেলে আর্জেন্টিনা, ছিলেন মেসিও। কিন্তু কিংবদন্তির হাতে বিশ্বকাপ তুলে দিতে পারেননি মেসি।
দেশের ফুটবল নিয়ে ম্যারাডোনার আবেগ এতটাই ছিল, আর্জেন্টিনা হারলে তিনি মাঠের বাইরে বসে হাত-পা ছুড়তেন। দল ভালো খেললে আনন্দে এসে জড়িয়ে ধরতেন মেসিদের, কপালে এঁকে দিতেন চুমু।
সেই ম্যারাডোনা কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ২০২০ সালের ডিসেম্বরে। দেখতে পারেননি সোনালি ট্রফি হাতে মেসিদের বাঁধভাঙা উচ্ছ্বাস। বেঁচে থাকলে হয়তো ম্যারাডোনার চেয়ে খুশি কেউই হতেন না। কিন্তু সেই দিনটা দেখে যেতে পারলেন না ছিয়াশির মহানায়ক।
মেসির মনে কষ্টটা রয়ে গেছে বিশ্বকাপ জেতার পরও। প্যারিসে অ্যান্ডি কুজনেটজফকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘চেয়েছিলাম ডিয়েগো ম্যারাডোনার হাত থেকে কাপটা নিতে। নিদেনপক্ষে তিনি যদি এসব দেখে যেতে পারতেন!’
মেসি যোগ করেন, ‘তিনি যদি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন দেখতেন! তিনি যে কত করে এটা চেয়েছিলেন। তিনি জাতীয় দলকে ভীষণ ভালোবাসতেন। আমার মনে হয়, যারা আমাকে ভালোবেসেছে, শক্তি-সাহস দিয়েছে, তার মতো কেউই হবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল