মাশরাফিকে নিয়ে চরম দু:সংবাদ
তবে সবচেয়ে অবাক করার বিষয় হলে দলে তেমন বড় নাম নাই। তবে তরুন ক্রিকেটাররা ব্যাটে-বলে দারুণ সময় পার করছেন তৌহিদ হৃদয়-রেজাউর রহমান রেজারা। তবে এসবকে ছাপিয়ে দলটির বড় নাম মাশরাফীর নেতৃত্বের জন্যই জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। তবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে দুঃসংবাদ পেল সিলেট সমর্থকরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ৩০ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে বল করার সময় কুঁচকির চোটে পড়েছিলেন মাশরাফী। দল প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে গত শনিবার (৪ ফেব্রুয়ারি) দলের পরবর্তী ম্যাচে মাঠে নামেননি ম্যাশ। তার অনুপস্থিতিতে দলের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম।
তাই মাশরাফির সবশেষ অবস্থা জানতে বেশ আগ্রহ নিয়ে বসে আছেন সিলেট স্ট্রাইকার্সের সমর্থকরা। তবে খারাপ খবর হচ্ছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচেও মাঠে নামতে পারবেন না নড়াইল এক্সপ্রেস। এমনকি কোয়ালিফায়ার ম্যাচে খেলা নিয়েও শঙ্কা রয়েছে মাশরাফীর।
সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন। মাশরাফির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মাশরাফী আগামী ম্যাচেও খেলতে পারবে না।’
রাজিন সালেহ বলেন, ‘কোয়ালিফায়ারে খেলবে কি না তা এখনো নিশ্চিত নয়। মাশরাফি বলছে গ্রোয়েনে ভালোই লেগেছে। তার বর্তমান অবস্থা সে নিজেই বুঝতেছে। এছাড়া ফিজিও জানিয়েছে যে ১০ থেকে ১২ দিন লাগে এমন ইনজুরি সারতে। চোট যেহেতু লেগেছিল আরও কয়েকদিন আগে। দেখা যাক কোয়ালিফায়ারে কি হয়।’
এবারের বিপিএলে মাশরাফীর হাত ধরে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছে সিলেট স্ট্রাইকার্স। লিগে ১১ ম্যাচে ৮ জয় ও ৩ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সিলেট। প্লে-অফ নিশ্চিত হলেও সেরা দুইয়ে থাকা এখনও নিশ্চিত নয় দলটির। ফলে মাশরাফীকে ছাড়া সিলেট কেমন করে সেটাই এখন দেখার বিষয়। সামনে কি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live