মনোনীত মেসি-এমবাপে-বেঞ্জেমা, ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণার আগের দিনই বিজয়ীর নাম ফাঁস
আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন যে, "পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসিই এবার এই ট্রফি স্পর্শ করবেন। এল'ইকুইপ ও ফ্রান্স ফুটবলের মুখের ওপর ঝামা ঘষে দিতে চলেছে ফিফা। এই দুই সংস্থাই ব্যালন ডি'অরের জন্য মনোনীত করে ফুটবলারদের। তারা মেসির নাম ব্যালন ডি'অরের জন্য মনোনীত করেনি। রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা করিম বেঞ্জেমার হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি'অরে। বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে এই ঐতিহ্যবাহী ট্রফি জেতেন বেঞ্জেমা। ব্যালন ডি'অরের পাল্টা হিসাবেই ফিফা মেসির হাতে তুলে দেবে 'ফিফা দ্য বেস্ট'। "
মেসির হাতে যদি ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি ওঠে, তাহলে ২০১৯ সালের পর তিনি দ্বিতীয়বারের জন্য পাবেন এই পুরস্কার। কাতারে মেসি কাঙ্খিত বিশ্বকাপটি হাতে তোলেন। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন সোনার বল।কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন,মেসির তে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। লুসেল স্টেডিয়ামে মহাকাব্যিক ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)