আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল ইংল্যান্ড, দেখেনিন বাংলাদেশের অবস্থান
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে আইসিসি থেকেও সুখবর পেয়েছে ইংলিশরা। নিউজিল্যান্ডকে টপকে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড।
সুপার লিগে ১৫০ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল নিউজিল্যান্ড। তবে টাইগারদের ওয়ানডে সিরিজ হারানোর পর ইংল্যান্ডের পয়েন্ট এখন ১৫৫। ভারত ১৩৯ পয়েন্ট নিয়ে তিনে, ১৩০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান এবং ১২০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সমান ১২০ পয়েন্ট বাংলাদেশেরও। তবে অস্ট্রেলিয়ার চেয়ে দুই ম্যাচ বেশি খেলায় টাইগাররা আছে ষষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়া ১৮ ম্যাচে ১২ জয় পেয়েছে, বাংলাদেশ ২০ ম্যাচে জিতেছে ১২টি।
এরপর ১১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরে সাত নম্বরে আছে আফগানিস্তান। ৮৮ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ, ৭৮ পয়েন্ট নিয়ে নয়ে দক্ষিণ আফ্রিকা (৭৮) এবং ৭৭ পয়েন্ট নিয়ে দশে আছে শ্রীলঙ্কা। পরের তিনটি অবস্থানে যথাক্রমে আয়ারল্যান্ড (৬৮), জিম্বাবুয়ে (৪৫) আর নেদারল্যান্ডস (২৫)।
বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা আট দল ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। সুপার লিগের খেলা ২০২০ সালের জুলাই থেকে শুরু হয়ে চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত।
তবে আয়োজক দেশ ভারত যদি সেরা আটের মধ্যে থাকে, বাকি সাত দল খেলবে মূল পর্বে। সেক্ষেত্রে ৯ এবং ১০ নম্বর দলকে আইসিসির কোয়ালিফায়ার খেলতে হবে আইসিসির সহযোগী সাতটি দেশের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live