আশরাফুলের কাছে হেরে গেল চিত্রনায়ক রোশান
এবার রোশানের ব্যাটিংয়ের পালা। আশরাফুলের করা প্রথম দু’বলে ব্যাটের সঙ্গে স্পর্শ করতে পারেননি রোশান। শেষ পর্যন্ত যে বলটা স্পর্শ হলো সেটা যেন কোনো রকমে সীমানা পেরিয়ে মাঠের বাইরে গেলো। তবে দর্শকরা কিন্তু করতালিতে কার্পণ্য করেননি।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল আর দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক রোশান এর এমন ‘প্রতিদ্বন্দ্বীতা’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে। মঙ্গলবার একটি ক্রিকেট ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে হাজির হন তারা। খেলার ইনিংস বিরতিতে ওই দু’জন মাঠে নামেন। এই দুই সেলিব্রেটি আসার খবরে হাজার হাজার দর্শক উপস্থিত হয় কলেজ মাঠে।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ ইউনিয়ন দলকে তিন উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড দল। ২০ ওভারের ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। মাত্র এক বল হাতে রেখে জয় পায় পৌরসভার দল।
আশরাফুল তার বক্তব্যে বলেন, ‘আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখেছি বলেই আমরা আইসিসি কাপ জিতেছি। এখন নিয়মিত বিশ্বকাপ খেলতে পারে। স্থানীয়ভাবেও অনেক ভালো ক্রিকেটার দেখা যায়। সঠিক পরিচর্যার মাধ্যমে তাদেরকে তুলে আনতে হবে।’
রোশান বলেন, ‘ক্রিকেট খেলা ছিলো আমার স্বপ্ন। ক্রিকেটে আমি ভালো কিছু করতে চাচ্ছিলাম। কিন্তু এক সময় নিজেকে অন্যদিকে গড়তে শুরু করি। নিজ এলাকার মাঠে এমন সুন্দর আয়োজন দেখতে পেরে আমার খুব ভালো লাগছে। এটা অব্যাহত রাখতে হবে।’
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নির্জন মোশাররফ, সদস্য সচিব মো. শরীফুল ইসলাম প্রমুখ। আম্পায়ারের দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ পাল বাবু, সোলায়মান ইসমাইল রুমেল।
নির্জন মোশাররফ ও মো. শরীফুল ইসলাম বলেন, ‘আখাউড়া ক্রীড়াঙ্গন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। বিশেষ করে ক্রিকেটে বড় কোনো আয়োজন দেখা যায় না। আমাদের লক্ষ্য হচ্ছে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করে এখান থেকে যেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয় সেই চেষ্টা করা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?