শেষ টেস্ট ড্র হলে ফাইনালে উঠার লড়াইয়ে যে সমীকরণে ভারত, দেখেনিন হিসাব-নিকাশ
একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষায় জিতলেই হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত। কিন্তু আগামীকাল আহমেদাবাদে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট জিততে না পারলে চাপে পড়বেন রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট অনিশ্চিত হয়ে পড়বে। যার টিকিট আগেই 'ফিক্সড' করেছে অস্ট্রেলিয়া।
আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে ফাইনালের দ্বিতীয় দলে হিসেবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই চলছে। সেই লড়াইয়ে ভারত কিছুটা এগিয়ে থাকলেও দ্বীপরাষ্ট্রের সামনেও ফাইনালে ওঠার সুযোগ আছে। তবে ভারতের পদস্খলন না হলে শ্রীলঙ্কা ফাইনালে উঠতে পারবে না। সেই পরিস্থিতিতে আমদাবাদ টেস্টে ভারত যদি হেরে যায় এবং ওই টেস্ট ড্র হয়, তাহলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কিনা, তা দেখে নিন -
ভারতের জয়
আমদাবাদ টেস্টে ভারত যদি জিতে যায়, তাহলে টিম ইন্ডিয়ার পিসিটি হবে ৬২.৫ শতাংশ। যা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও ছুঁতে পারবে না শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্র সর্বোচ্চ ৬১.১১ শতাংশ পৌঁছাতে পারবে। অর্থাৎ ভারত আমদবাদ টেস্টে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের উপর নির্ভরশীল হতে হবে না।
ভারতের ড্র
ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ড্র হলেই অঙ্কের মারপ্যাঁচ চলে আসবে। কারণ সেক্ষেত্রে ভারতের পিসিটি হবে ৫৮.৭৯ শতাংশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র।
সেক্ষেত্রে ভারতকে প্রার্থনা করতে হবে যাতে কমপক্ষে একটি টেস্টে ড্র করে শ্রীলঙ্কা। সেটা হলেই শ্রীলঙ্কার পিসিটি দাঁড়াবে ৫৫.৫৫ শতাংশ (একটি জয় ও একটি ড্র)। আর আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। গতবার ফাইনালে উঠেও যে খেতাব জিততে পারেনি ভারত, তা জেতার জন্য ঝাঁপাবেন বিরাট কোহলিরা।
ভারতের হার
আমদাবাদে হেরে গেলে ভারতের পিসিটি ঠেকবে ৫৬.৯৪ শতাংশে। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে নিউজিল্যান্ডের সমর্থন করতে হবে ভারতকে। যে দলই গতবার ফাইনালে ভারতকে হারিয়েছিল। যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টেও ড্র করতে পারেন কিউয়িরা, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে যাবে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live