আউট, আউট, আউট, উসমান খাওয়াজাকে ফেরালেন অক্ষর, দেখেনিন সর্বশেষ স্কোর
অস্ট্রেলিয়ার ইনিংস বিবরণ:-
১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার।
২৩তম ওভারে পুনরায় শামিকে আক্রমণে আনে ভারত। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন তিনি। ২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিররের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ২০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান।
৬৩.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১৩৫ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। ৭০.৪ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। ২৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ৩টি চার।
১৩০.২ ওভারে অশ্বিনের বলে উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ক্যামেরন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১৮টি চার। একই ওভারে জোড়া সাফল্য অশ্বিনের। ১৩০.৬ ওভারে অশ্বিনের বলে বড় শট খেলার চেষ্টায় অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা অ্যালেক্স ক্যারি। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি।
১৩৫.৩ ওভারে অশ্বিনের বলে শর্ট লেগে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন মিচেল স্টার্ক। ২০ বলে ৬ রান করেন তিনি।
চায়ের বিরতির পরে প্রথম বলেই উসমান খোয়াজার উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। ১৪৬.১ ওভারে অক্ষরের বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিয়ে সাফল্য পায়। ২১টি বাউন্ডারির সাহায্যে ৪২২ বলে ১৮০ রান করে মাঠ ছাড়েন খোয়াজা। অস্ট্রেলিয়া ৪০৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টড মার্ফি। উল্লেখযোগ্য বিষয় হল, চায়ের বিরতির পরে মাঠে নামেননি রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করছেন চেতেশ্বর পূজারা। তিনিই রিভিউয়ের আবেদন জানান।
দুই দলের একাদশ:-
অস্ট্রেলিয়ার একাদশ:-
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?