তারকা ক্রিকেটার ছাড়াই কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
এই সিরিজের জন্য আরও আগেই তিন ফরম্যাটে আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছিল সাম্প্রতিক সময়ের দারুন ফর্মে থাকা আইরিশরা। তবে বাংলাদেশে আসার আগমুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে দলটিকে।
মুলার জানা যায় যে ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ডের ওয়ানডে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলের তারকা ক্রিকেটার তারকা পেসার জশ লিটল। এদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াডের কোনোর ওলফার্টও থাকছেন না।
তাই আইরিশ দলের এই দুইজনের বদলি হিসেবে ওয়ানডে ও টি-২০ দলে জায়গা পেয়েছেন ফিওন হ্যান্ড। একইসঙ্গে টেস্ট স্কোয়াডেও অন্তর্ভূক্ত করা হয়েছে দলের এই অন্যতম পেস বোলিং অলরাউন্ডারকে। ২৪ বছর বয়সী হ্যান্ড এরই মধ্যে আয়ারল্যান্ডের হয়ে ৮ টি-টোয়েন্টি খেলেছেন।
পাশাপাশি ২৮ টি স্বীকৃত টি-টোয়েন্টি ও ১৬ টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে।
আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
এরপর ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচও খেলার কথা আছে আইরিশদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?