বাবর-রিজওয়ান-আফ্রিদিকে ছাড়া ১৫ সদস্যের টি-২০ দল ঘোষণা করলো পাকিস্তান
শেষবার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন ইমাদ। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা গেলেও জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাননি ৩৪ বছর বয়সি এই অলরাউন্ডার।
বাবর এবং রিজওয়ান ছাড়াও শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত ব্যস্ত সূচির ধকল সামলে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
২০২১ সালের জানুয়ারি থেকে ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে সকল সংস্করণে মোট ১৫০টি ম্যাচ (আফগানিস্তানের রশিদ খানের ১৫৭ ম্যাচের পর দ্বিতীয় সর্বোচ্চ) খেলেছেন রিজওয়ান। বাবর খেলেছেন ১২৭টি এবং রউফ ১২৫টি। আর শাহিন আফ্রিদি ইনজুরিতেই ছিলেন বেশীরভাগ সময়।
মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সীমিত ওভারের দলে তরুণদের সুযোগ দেয়ার পক্ষে পিসিবি। পিএসএলে দারুণ খেলায় আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েছেন আজম খান, ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, জামান খান ও তায়েব তাহিরের মতো ক্রিকেটাররা। এর মধ্যে ইহসানউল্লাহ ও সাইম আইয়ুবকে প্রথমবারের মতো স্কোয়াডে রাখা হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সিরিজটি একদিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।
এই সিরিজে থাকছে হক আই টেকনোলজি। এর প্রাপ্যতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। দুই বোর্ডেরই চাওয়া সেরা ব্রডকাস্ট সুবিধা নিয়েই আয়োজন হোক এই সিরিজটি।
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইনসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শান মাসুদ, তায়েব তাহির এবং জামান খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?