ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কমলো স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১৬ ১৫:৪০:৪৭
কমলো স্বর্ণের দাম

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক আকস্মিক বন্ধ হয়ে গেছে। সেই রেশ না কাটতেই সুইজারল্যান্ডের শীর্ষতম ক্রেডিট সুইস ব্যাংকে ধস নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে ব্যাংকিং খাতে সংকট দেখা দিয়েছে।

পরিপ্রেক্ষিতে আর্থিক খাত নিয়ে আরো পরিষ্কার ধারণা চাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বুঝেশুনে বিনিয়োগ করছেন তারা। এতে স্বর্ণে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯১২ ডলার ৪৮ সেন্টে। আগের কার্যদিবসে (বুধবার) বেঞ্চমার্কটির দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। প্রতি আউন্সের মূল্য নিষ্পত্তি হয়েছিল ১৯২৪ ডলার ৬৩ সেন্টে।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যের পতন হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৯১৫ ডলার ১০ সেন্টে। আগের দিন যা ছিল ১৯৩১ ডলার ৩০ সেন্ট।

জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসের পণ্য গবেষণা প্রধান হারিশ ভি বলেন, মার্কিন ব্যাংকিং সেক্টর সংকটের পর নিজেদের অর্থ রাখার জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দাম বৃদ্ধির সূত্রপাত ঘটেছে। তবে টেকনিক্যাল কারণে এদিন নিম্নমুখী হয়েছে।

পাঠকের মতামত:

৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, কারণ কী?

৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, কারণ কী?

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে... বিস্তারিত