MD. Razib Ali
Senior Reporter
একযোগে ৪ পুলিশ সুপারের বদলি, কার কোথায় পদায়ন?
বাংলাদেশ পুলিশের এসপি (পুলিশ সুপার) পদমর্যাদার চার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে পুলিশ প্রশাসনে এই রদবদল করা হয়।
হবিগঞ্জে নতুন এসপি তারেক মাহমুদ
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসা মোছা. ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার এখন রুহুল কবীর
একই আদেশে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে। এখন থেকে তিনি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এই বদলি আদেশ জারি করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে কর্মকর্তাদের তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ