আউট, আউট, আউট, আবারও উইকেট তুলে নিল ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
অস্ট্রেলিয়ার ইনিংস বিবরণ:
ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে সিরিজের প্রথম ২ ম্যাচে ট্রেভিস হেডের সঙ্গে ওপেন করতে নামেন মিচেল মার্শ। ওপেনার হিসেবে ২টি ম্যাচেই সফল হন তিনি। তাই ওয়ার্নার দলে ফিরলেও চেন্নাইয়ের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওপেনিং জুটি বদলায়নি অস্ট্রেলিয়া। হেডের সঙ্গে শুরুতে ব্যাট করতে নামেন মার্শ। ভারতের হয়ে বোলিং শুরু করেন শামি।
জীবনদান পেয়েও নিজের ইনিংসকে বড়সড় রূপ দিতে পারলেন না ট্রেভিস হেড। ১০.৫ ওভারে হার্দিকের বলে কুলদীপ যাদবের হাতে ধরা পড়েন তিনি। ৩১ বলে ৩৩ রান করেন হেড। মারেন ৪টি চার ও ২টি ছক্কা।
১২.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন স্টিভ স্মিথ। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি স্মিথ। অস্ট্রেলিয়া ৭৪ রানে ২ উইকেট হারায়। বল হাতে আগুন ঝরাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ১৪.৩ ওভারে পান্ডিয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ। হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় মিচেলকে। ৪৭ বলে ৪৭ রান করেন তিনি। মারেন ৮টি চার ও ১টি ছক্কা।
২৪.৩ ওভারে কুলদীপ যাদবকে ছক্কা মারার চেষ্টায় হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন ডেভিড ওয়ার্নার। ৩১ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন ডেভিড। তিনি ১টি চার মারেন। অস্ট্রেলিয়া ১২৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি। অর্ধেক ইনিংস শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১২৬ রান।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যাস্টন এগর, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?