শেষ ওভারের লড়াইয়ে শেষ হল অস্ট্রেলিয়া-ভারতের সিরিজ নির্ধারনী ম্যাচ, জেনেনিন ফলাফল
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। সুতরাং, তিন স্পিনারেই লড়াইয়ে ভারত।
প্রথম ২ ম্যাচে শূন্য রানে আউট হলেও আরও একটা ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া বদল করে। ইনজুরি সারিয়ে দলে ফেরেন ডেভিড ওয়ার্নার। দলে ঢুকেছেন অ্যাস্টন এগরও। বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন ও ন্যাথন এলিস।
ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে সিরিজের প্রথম ২ ম্যাচে ট্রেভিস হেডের সঙ্গে ওপেন করতে নামেন মিচেল মার্শ। ওপেনার হিসেবে ২টি ম্যাচেই সফল হন তিনি। তাই ওয়ার্নার দলে ফিরলেও চেন্নাইয়ের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওপেনিং জুটি বদলায়নি অস্ট্রেলিয়া। হেডের সঙ্গে শুরুতে ব্যাট করতে নামেন মার্শ। ভারতের হয়ে বোলিং শুরু করেন শামি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেন। জয়ের জন্য ভারতের সঙ্গে লক্ষ্য ২৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৯.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করেন।
ফলাফলঃ অস্ট্রেলিয়া ২১ জনের জয় পেল।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যাস্টন এগর, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?