থাকছে না ডিআরএস প্রশ্নের মুখে আইসিসি
আগামী জুন-জুলাই মাসে বসবে এই কোয়ালিফায়ারের আসর। তবে সেই আসরেই থাকছে না ডিআরএস। অর্থাৎ বিশ্বকাপ কোয়ালিফায়ারের মতন গুরুত্বপূর্ণ আসরে যদি আম্পায়ার কোনও ভুল সিদ্ধান্ত দেন তাহলেও তা রিভিউ করার সুযোগ থাকছে না ক্রিকেটারদের কাছে। যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত। সেখানে ডিআরএস পদ্ধতি না থাকাটা অত্যন্ত দুঃখজনক।
তবে ডিআরএস না থাকলেও এবারে রান আউটের সিদ্ধান্ত তদারকি করার জন্য থাকবেন তৃতীয় আম্পায়ার। প্রসঙ্গত গতবারের বিশ্বকাপের কোয়ালিফায়ারের আসরও ২০১৮ সালে বসেছিল জিম্বাবোয়েতে। ২০১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ার জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হয়েছিল ২০১৮-র মার্চে। সেবারেও ছিল না ডিআরএস। তবে সেবারের থেকে এবারে যে বদলটা এসেছে তা হল রান আউটের বিষয়টি তদারকি করবেন তৃতীয় আম্পায়ার। ২০১৮ সালে ৩৪টি ম্যাচের মধ্যে মাত্র ১০টি ম্যাচে ছিলেন তৃতীয় আম্পায়ার। ওই ১০টি ম্যাচ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল।
২০২৩ সালে প্রতি ম্যাচেই থাকছেন তৃতীয় আম্পায়ার। তবে আল্ট্রাএজ বা বল ট্র্যাকিংয়ের সুবিধা কিছুই থাকছে না। ২০১৯ সালে কোয়ালিফায়ার থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান, ইংল্যান্ডে মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিল। তবে সেবারও বিতর্ক কম হয়নি। সেবার ওয়েস্ট ইন্ডিজ মাত্র পাঁচ রানে স্কটল্যান্ডকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩২.৫ ওভারে স্কটল্যান্ডকে জিততে হলে করতে হত ১৩১ রান। একটা সময়ে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১০৫ রান। সেই সময়ে অ্যাসলে নার্সে বলে এলবিডব্লিউ দেওয়া হয় রিচার্ড ব্যারিংটনকে। যদিও দেখে মনে হচ্ছিল বল লেগের বাইরে চলে যাবে। তবে ডিআরএস না থাকায় সিদ্ধান্ত রিভিউ করা সম্ভব হয়নি।
এ বছর জুন মাসের ১৮ তারিখ থেকে শুরু হবে এই বিশ্বকাপ কোয়ালিফায়ার। চলবে ৯ জুলাই পর্যন্ত। এবছর দশটি দেশকে নিয়ে হবে এই কোয়ালিফায়ারের খেলা। থাকছে নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দল। এছাড়াও থাকছে নেপাল, ওমান, স্কটল্যান্ড, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। কোয়ালিফায়ারের প্রথম দুটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। এর পাশাপাশি আইসিসি জানিয়ে দিয়েছে ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপের মূলপর্বে দলের সংখ্যা বাড়িয়ে করা হবে ১৪।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি