ধোনির নিষিদ্ধ হওয়ার শঙ্কা
এবারের আসরে ধোনির নেতৃত্বে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে চেন্নাই। ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। তবে দলটির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। বিশেষ করে দলের পেসাররা হাত খুলে রান দিচ্ছেন।
এর মধ্যে অন্তত চার ম্যাচে ১৭৫ এর বেশি রান দিয়েছেন চেন্নাইয়ের বোলাররা। ফলে ব্যাটারদের জন্যও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই স্লো ওভার রেটের কারণে ধোনি নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করছেন বীরেন্দর শেবাগ।
তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘ধোনিকে দেখে খুশি মনে হচ্ছে না। ওর দলের বোলাররা নো–ওয়াইড দেওয়া কমাতে পারছে না। অতিরিক্ত রান দেওয়ার কারণে প্রতি ম্যাচেই ২ থেকে ৩ ওভার বেশি বোলিং করতে হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে এমন যেন না হয় যে ধোনিকে নিষিদ্ধ করা হয়েছে আর চেন্নাই অন্য কারও নেতৃত্বে খেলছে।’
ধোনি এবার হাঁটুর চোট নিয়েই আইপিএল খেলছেন। এমন চোট থেকে দ্রুত সেরে ওঠার কোনো সুযোগও নেই। দলের বোলাররা এভাবে ধোনিকে চাপে ফেললে আইপিএল সেরা অধিনায়ক বিশ্রামের কথা ভাবতে পারেন বলেও জানিয়েছেন শেবাগ।
তার ধারণা আর কয়েক ম্যাচ পর থেকেই বেঁছে বেঁছে ম্যাচ খেলতে পারেন ধোনি। শেবাগের ভাষ্য, 'ওর চোটের যে অবস্থা, মনে হচ্ছে সামনে বেছে বেছে কিংবা মুষ্টিমেয় কিছু ম্যাচ খেলবে। সে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু বোলাররা নো–ওয়াইড দিতেই থাকলে ওকে হয়তো বিশ্রাম নেওয়ার কথা ভাবতে হবে।’
চেন্নাইয়ের বোলিং লাইনআপের সমালোচনা করে শেবাগ বলেন, ‘আমি প্রথম দিন (উদ্বোধনী ম্যাচ) খেলা দেখেই বলেছি, ওদের বোলিং বিভাগ দুর্বল। এটা নিয়ে ওদের কাজ করতে হবে। এই মৌসুমে কতটুকু উন্নতি করতে পারবে জানি না। তবু হাতে যা পুঁজি আছে, সেটারই যথাযথ ব্যবহার করতে হবে। বোলারদের আরও নির্ভুল হতে হবে। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের দিকে তাকান, ওরা ৩০ থেকে ৩৫টা ডট বল করেছে। তার মানে, প্রায় ৬ ওভার কোনো রান দেয়নি। এরপরেও ২১৮ রান দিয়ে ফেলেছে। কারণ, অতিরিক্ত বলগুলোতে অনেক চার–ছক্কা খেয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ