মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময়
গ্রুপ এ থেকে ব্রাজিল, চিলি, ইকুয়েডর এবং গ্রুপ বি থেকে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা চূড়ান্ত পর্বে এসেছে। ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রতিটি দলের থাকছে পাঁচটি করে ম্যাচ। এরই মধ্যে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে দলগুলো।
স্বাগতিক ইকুয়েডর তিন ম্যাচের দুইটিতে জয় ও একটিতে ড্র হরে গোল ব্যবধানে এগিয়ে থেকে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে জুনিয়ররাও দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।
ইকুয়েডর-আর্জেন্টিনার মতোই ব্রাজিলের পয়েন্ট সাত। দুই জয়ের বিপরিতে তারাও ড্র করেছে একটি ম্যাচ। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে রয়েছে তৃতীয় স্থানে। ভেনেজুয়েলার জয় একটিতে, হেরেছে দুইটি। রয়েছে টেবিলের চতুর্থ স্থানে। এছাড়া চিলি ও প্যারাগুয়ে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি।
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।
ফাইনাল রাউন্ডের শেষ দিন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ২৩ এপ্রিল রোববার ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। যা বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ঈদের দিন হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলেরই এটি হবে শেষ ম্যাচ।
উল্লেখ্য, এটি অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। করোনার কারণে একটি আসর পিছিয়ে যায়। তবে আয়োজক দেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি কর্তৃপক্ষ। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা। এছাড়া বলিভিয়া ও কলম্বিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি