সিলেটে পৌঁছেছে তামিম বাহিনী
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৭ ১২:৫১:৩৫
পরে নির্দিষ্ট বাসে করে টিম হোটেলে পৌঁছান টাইগার ক্রিকেটাররা। এদিন দলের সঙ্গে প্রধান কোচসহ সব ফরম্যাটের কোচরাই হোটেলে পৌঁছেছেন।
বিসিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করবেন টাইগাররা।
এদিকে অনুশীলনের জন্য দলের অধিকাংশ ক্রিকেটাররা সিলেটে পৌঁছালেও সেখানে যাননি সাকিব আল হাসান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে, আয়ারল্যান্ড সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
প্রসঙ্গত, ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।