আইপিএলের পরের আসরের জন্য ধোনিকে নিয়ে নতুন ইঙ্গিত দিলেন চেন্নাইয়ের বোলিং কোচ
ম্যাচ শেষে সেই প্রশ্নে নিজের বু্দ্ধি দিয়ে এড়িয়ে যান চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক এমএসডি। কিন্তু এবার ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো। আগামি বছর চেন্নাইয়ের জার্সি ধোনি গায়ে তুলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন ক্যারিবিয়ান তারকা।
টেবিল টপার গুজরাত ম্যাচের পর ধোনিকে অবসর নিয়ে প্রশ্ন করলে উত্তরে বলেন, ‘আমি জানি না। এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ৮ থেকে ৯ মাস সময় রয়েছে। এখন কেন আমার মাথাব্যথা হবে। আমি সবসময় সিএসকে-র জন্য উপলব্ধ থাকব, খেলা হোক বা বাইরে থেকে।’ তবে একটি স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সিএসকের বোলিং কোচ ব্রাভো নিশ্চিৎ করেছেন, ধোনিকে আগামি বছরও চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে।
ব্রাভো সাক্ষাৎকারে বলেছেন,’এম এস ধোনির কেরিয়ার নিঃসন্দেহে আরও দীর্ঘায়িত হবে। ইমপ্যাক্ট কেরিয়ারের কারণে একশো শতাংশ নিশ্চিৎ। বর্তমানে ধোনি অনেক নীচে নেমে ব্যাটিং করেন। ব্যাটার ধোনির খুব একটা দরকার পড়ে না। অজিঙ্কে রাহানে ও শিবম দুবের মত ক্রিকেটাররা ব্যাটিং লাইনকে অনেক শক্তিশালী করেছে। তবে ব্যাটার ধোনির দরকার না থাকলেও, দল যদি চাপে থাকে দলকে ঠান্ডা রাখার ও দলকে কঠিন পরিস্থিতি থেেক বার করে আনার ক্ষমতা ধোনির রয়েছে।’
প্রসঙ্গত, ধোনি নিজে এই মুহূর্তে তাঁর অবসর নিয়ে কিছুই ভাবছেন না। সামনে আরও একটি আইপিএল ফাইনাল। দশমবার ফইনালে চেন্নাই সুপার কিংস। দলকে পঞ্চম ট্রফি দেওয়াই এখন প্রধান লক্ষ্য চার বারের আইপিএল জয়ী অধিনায়কের। আহমেদাবাদে মুম্বই না গুজরাত কোন দল ধোনির প্রতিপক্ষ হবে তাই এখন দেখার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live