আজ আবারও মাঠে নামছে ব্রাজিল, ম্যাচটি সরাসরি অনলাইনে দেখবেন যেভাবে
এর আগে, কাতার বিশ্বকাপ থেকে দুঃস্বপ্নের মতো যাচ্ছে ব্রাজিলের। বিশ্বমঞ্চে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এরপর প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষেও হার। এতে যেন নিজেদের চেনা ছন্দই হারিয়ে ফেলেছিল সেলেসাওরা। অবশেষে গিনির বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে ছন্দে ফিরলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মঙ্গলবার (২০ জুন) পর্তুগালের লিসবনে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিয়াসের প্রতি সমর্থনে এই ম্যাচটিও আয়োজন করা হবে। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।
তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ সেলেসাওদের শিবিরে। হাঁটুর ইনজুরির কারণে সোমবার অনুশীলনে ছিলেন না রদ্রিগো। এ কারণে ভিনি-রদ্রিগো জুটির রসায়ন দেখার সুযোগ মিস করতে পারেন সেলেসাও সমর্থকরা। তবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড না ফিরলে তাকে পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ২৬ বছর বয়সী জেনিথ সেন্ট পিটার্সবার্গ উইঙ্গার ম্যালকম।
সবশেষ ২০১৯ সালে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেবারের প্রীতি ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল। তবে এই ম্যাচে একপ্রকার পরীক্ষাতেই পড়তে হতে পারে ভিনিদের। কারণ, বেশ ফর্মেই আছেন র্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা দলটির সেরা তারকা সাদিও মানে।
অন্যদিকে এই ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের ভক্তদের জন্য। কারণ, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচটি দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না। দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপটি পাওয়া যাবে। অন্যদিকে ফোটমোবে (fotmob) সরাসরি লাইভ স্কোর দেখা যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন