২০২৩ বিশ্বকাপে খেলা নিয়ে আবেগঘন বার্তা দিলেন উইলিয়ামসন
গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংকালে হাঁটুর ইনজুরিতে পড়েন গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নামা উইলিয়ামসন।
দেশে ফেরার পর উইলিয়ামসনের ইনজুরি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক জানান, এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। এরপর এপ্রিলের মাঝামাঝি হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। এতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন উইলিয়ামসন। অনিশ্চিত হয়ে পড়ে আগামী ওয়ানডে বিশ্বকাপ।
তবে বিশ্বকাপে খেলার আশা এখনও ছাড়েননি উইলিয়ামসন। তিনি বলেন, ‘এ মুহূর্তে সপ্তাহ-সপ্তাহ হিসেবে এগোতে চাচ্ছি। এর আগে এমন দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়িনি কিন্তু যারা আগে এমন ধরনের ইনজুরিতে পড়েছে তাদের সাথে কথা বলে একটা ব্যাপার বুঝেছি, এই পথচলা অনেক দীর্ঘ। আপনি যদি খুব দূরে তাকান, তাহলে ব্যাপারটি বেশ কঠিন হয়ে পড়তে পারে।’
তিনি আরও বলেন, ‘একটি সপ্তাহ ধরে ছোট ছোট লক্ষ্য পূরণ করে এগিয়ে চলা, ছোট ছোট জয়গুলোর অভিজ্ঞতা দারুণ। পাশাপাশি এটাও ভাবনায় রাখতে হবে, এই পথচলা পুরোপুরি সহজ হবে না এবং এই পথে কিছু বাধাও আসবে, যা মোকাবেলা করতে হবে।’
নিউজিল্যান্ডকে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন উইলিয়ামসন। ২০১৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিলো কিউইরা। ২০১৯ সালে শ্বাসরুদ্ধকর ফাইনালে ৫০ ওভারে ও সুপার ওভারে টাই করার পরও বাউন্ডারি কম মারার কারনে রানার্স-আপ হতে হয় নিউজিল্যান্ডকে।
ফিট হতে ফিজিওর সাথে কাজ করা, জিম করা সবই করছেন উইলিয়ামসন। এখনও নিশ্চিত নয়, কবে নাগাদ নেটে ফিরবেন তিনি। নেটে ফিরতে অধীর আগ্রহী ১৬১ ওয়ানডেতে ৬৫৫৪ রান করা উইলিয়ামসন, ‘নিজের মানসিক অবস্থা ও প্রশান্তির জন্য রুটিনে একটু পরিবর্তন দরকার। অন্য যারা অনুশীলন করছে, তাদের সাথে জিমে যাওয়া, ফিজিওর সাথে কাজ করা, পুনর্বাসনে নির্দিষ্ট কিছু করাটা এখন দারুণ। তবে নেটে ফিরতে এ মুহূর্তে নিশ্চিতভাবেই দারুণ আগ্রহী আমি।’
সূচি চূড়ান্ত না হলেও আগামী অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন