নতুন বিশ্ব রেকর্ডে পাকিস্তান
এবারের ওয়ানডে বিশ্বকাপে ফের রেকর্ডের দেখা মিলল। ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে তা অবিশ্বাস্য। বিশ্বকাপের ১৩ তম আসরের ৮ তম ম্যাচে দেখা গেল সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড।
হায়দরাবাদের রানপ্রসাবার উইকেটে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৩৪৪ রানের বিশাল স্কোর গড়ে। লঙ্কানদের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। মেন্ডিসের ১২২ রান এবং সামারবিক্রমার ১০৮ রানের সুবাদে লঙ্কানরা বিশাল লক্ষ্য স্থির করে। পথুম নিশাঙ্ক ফিফটি পূরণ করেন।
জিততে হলে রেকর্ড গড়তে হয় পাকিস্তানকে। দল তা করেছে। ৩৭ রানে দুই উইকেট হারলেও মোহাম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিকের ব্যাটে জয় পায় ৯২ রানের চ্যাম্পিয়নরা। শফিক ১১৩ রানে ফিরে গেলেও রিজওয়ান ১৩১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতেই রেকর্ড তাড়া করে পাকিস্তান।
বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করতে পাকিস্তান যেদিন শীর্ষে উঠেছিল সেদিন বাংলাদেশের রেকর্ড ছাপিয়ে গেছে। এর আগে এই মেগা ইভেন্টে সর্বোচ্চ রান তাড়া করার তালিকায় ছিল বাংলাদেশের দুই ইনিংস। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই অতিক্রম করে বাংলাদেশ। ঠিক তার পর পরের বিশ্বকাপে আবারও লম্বা রানচেজ করেছে টাইগাররা। এবার ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পার করে বাংলাদেশ।
যদিও এই দুইজনই ছিলেন বিশ্বকাপে (পাকিস্তান ম্যাচের আগে) ২য় ও ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে আইরিশরা ভারতের মাটিতে ইংল্যান্ডের নির্ধারিত লক্ষ্যকে অতিক্রম করে। সেই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম রেকর্ডও গড়েন আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান। যদিও সেই রেকর্ডও ভাঙলেন এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে বড় চমক: বদলে যাচ্ছে আইপিওর কঠিন নিয়ম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- ৫০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- আজকের খেলার সময়সূচি:বেটিস বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- এসএসসি পরীক্ষা: ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা
- দেশের বাজারে এক লাফে কমলো স্বর্ণের দাম
- লিটন ও শান্তর জুটিতে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৩ এপ্রিল ২০২৬)