ম্যাচ হারের পর আইসিসির থেকে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে মুদ্রার উল্টো দিক দেখলেন সাকিব আল হাসান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে লড়তে পারেনি টিম টাইগাররা। বোলিং ও ব্যাটিংয়ে ভরপুর দিনে তারা হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে। আর তাই রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিলে নেমে গেছে বাংলাদেশ।
বাজে হারের দিনে আইসিসি থেকে বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শাকিব শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ (মঙ্গলবার) তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশকে পেনাল্টির রায় দিয়েছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো-ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার ব্যবধানের কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা গুনতে হবে বাংলাদেশকে।
মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার ডেভিড মালান। বাংলাদেশের হয়ে মেহেদি নেন ৪ উইকেট।
জবাবে বাংলাদেশ ৪৮ ওভারে ২২৭ রানে অলআউট হয়। যেখানে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live