পাকিস্তানের দল ঘোষণা বাংলাদেশ সিরিজের জন্য
চলতি মাসে (অক্টোবর) বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) টাইগ্রেসদের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে। নিদা দার নেতৃত্বে সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তান দলটি ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা। এই সফরে তারা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই তিনটি ওডিআই আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। তবে সিরিজের সময়সূচি ও ভেন্যু এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন ইরম জাভেদ। তিনি সর্বশেষ ২০২২ সালে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা শাওয়াল জুলফিকার এবং সৈয়দা আরুব শাহকে এই বছরের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ফাতেমা সানাও ইনজুরির কারণে জায়গা পাননি।
পাকিস্তান স্কোয়াড :
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।নন-ট্রাভেলিং রিজার্ভ : আম্বার কায়নাত, ওমাইমা সোহেল এবং সিদরা নেওয়াজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live