৩০০ রানের বেশি টার্গেটে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
তিনশর বেশি রান তাড়ায় অল্পেই ফিরলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। তবে মিডল অর্ডারে জ্বলে উঠেছেন আরিফুল ইসলাম, আহরার আমিন ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ঝড়ো ইনিংসে বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
চার দলের যুব ওডিআই সিরিজের সমাপ্তি বাংলাদেশের জন্য অন্তত ইতিবাচক তৃতীয় স্থানের ম্যাচে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে হেরেছে। ভারতে চার দলের যুব ওয়ানডে সিরিজে তৃতীয় হলো বাংলাদেশ।
সোমবার বিজয়ওয়াড়ার মুলাপাড়ুতে ৪ বল বাকি থাকতে ৩০৪ রানের লক্ষ্য অতিক্রম করে বাংলাদেশ।
যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকে জয়ের নায়ক অধিনায়ক আহরার। পাঁচে নেমে ৮৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০৮ রানের ইনিংসে ম্যাচের সেরা তিনি।
চার নম্বরে আরিফুল ৭০ বলে ৪ ছক্কা ও ৬ চারে করেন ৮১ রান। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন রিজওয়ান।
বড় লক্ষ্য তাড়ায় ৫৩ রানের মধ্যে বিদায় নেন প্রথম তিন ব্যাটসম্যান আদিল বিন সিদ্দিক, আশিকুর রহমান ও রিজান হোসেন।
চতুর্থ উইকেটে ১২৪ বলে ১৫২ রানের দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন আরিফুল ও আহরার। শতকের সম্ভাবনা জাগিয়ে আরিফুল বোল্ড হয়ে ফিরলেও ভুল করেননি আহরার। রিজওয়ানের সঙ্গে ৬৬ বলে অবিচ্ছিন্ন ১০২ রানের বিস্ফোরক জুটিতে জয় নিয়ে ফেরেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও বড় পুঁজি পায় মিডল অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে। চারে নেমে ১২ চার ও ৪ ছক্কায় ১০৫ বলে ১০৬ রান করেন হামজা শেখ। ৬৩ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন চার্লস অ্যালিসন।
প্রাথমিক পর্বে ইংল্যান্ডের বিপক্ষে দুবারের দেখাতেই হেরেছিল বাংলাদেশ। এবার ইংলিশদের হারিয়ে প্রতিশোধ নিল তারা।
সিরিজে সব মিলিয়ে ৭ ম্যাচে বাংলাদেশের জয় দুটি। প্রথমটি ছিল ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে।
ফাইনালে সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ৬৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩০৩/৫ (ওয়াইলি ৭, ম্যাকিনি ৩, থাইন ৩৮, হামজা ১০৬, বেনকেনস্টাইন ২০, অ্যালিসন ৮২*, কার্নি ৩৬*; রোহানাত ১০-১-৫৪-১, ইকবাল ১০-০-৭৯-২, রিজান ৩-০-২০-০, মাহফুজুর ১০-০-৫৪-০, পারভেজ ৬-১-২০-০, রিজওয়ান ৭-০-৫১-১, ওয়াসি ৪-০-২৪-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.২ ওভারে ৩০৭/৪ (আদিল ৬, আশিকুর ২৪, রিজান ১৭, আরিফুল ৮১, আহরার ১০৮*, রিজওয়ান ৪৯*; ফারহান ৯-১-৪০-১, মর্গ্যান ১০-১-৬১-০, ডেনলি ৯-০-৪৩-২, জ্যাক ৯-০-৬৪-১, ওয়াইলি ৫-০-৩২-০, বেনকেনস্টাইন ২-০-১৯-০, থাইন ৫.২-০-৪৫-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আহরার আমিন
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন