দেশের হয়ে খেলতে না চাওয়া ক্রিকেটারকে বিদেশের লিগে খেলার অনুমতি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের হয়ে খেলতে চাননি তিনি। ফাস্ট বোলার হারিস রউফকে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগে আরও দুই ক্রিকেটারকে খেলার অনুমতি দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। যা পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন না রউফ। প্রচুর রান দিয়েছেন প্রায় সব ম্যাচেই। স্বাভাবিক ভাবে কম সমালোচনা হয়নি পাকিস্তানের জোরে বোলারের। তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও নাসিম শাহের অনুপস্থিতিতে তাঁকে দলে রাখতে চেয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ়। রউফ দেশের হয়ে খেলতে না চাওয়া নিজের অসন্তোষ প্রকাশ্যেই জানিয়েছিলেন রিয়াজ়। রউফের সমালোচনা করেছেন তাঁর একাধিক সতীর্থও। সমালোচনা আরও বেশি হয় দেশের হয়ে না খেলে বিগ ব্যাশ লিগ খেলার জন্য পিসিবির কাছে রউফ আবেদন করায়। তবু তাঁর ইচ্ছাকেই গুরুত্ব দিলেন পাক কর্তারা। সোমবার রউফ-সহ তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘‘হ্যারিস রউফ, জ়ামান খান এবং উসামা মিরকে বিবিএল খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্রিকেটারদের চাপ এবং জাতীয় দলের সূচি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতে চায় পিসিবি। যদিও ক্রিকেটারদের ম্যাচ খেলার সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’অনুশীলনের মাঝে বিস্ফোরণ পিস্তলে, আঙুল উড়ে গেল ভারতীয় শুটারেরএর আগে রউফকে টেস্ট সিরিজ় খেলার জন্য অনুরোধ করেছিলেন পাক কর্তারা। কিন্তু এখনই পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নিতে চাইছেন না তিনি। তাই তাঁকে বিবিএল খেলার ছাড়পত্র দিতে কয়েক দিন সময় নেন পিসিবি কর্তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক