নিলাম থেকে কেনা ক্রিকেটার পাচ্ছেনা কলকাতা, বিপদে কেকেআর
আইপিএলে দুই কোটি টাকায় কেনা এই ক্রিকেটারকে খেলতে নাও পারে কলকাতা নাইট রাইডার্স। আফগানিস্তানের মুজিব উর রহমানকে কিনেছে কেকেআর। সুনীল নারায়েনের বিকল্প হিসেবে ভাবা হয়েছিল মুজিবকে। কিন্তু আফগান ক্রিকেট বোর্ড তাকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি।
শুধু মুজিব নন, ছাড়পত্র পাননি নবীন উল হক এবং ফজল হক ফারুকিও। আগামী দু’বছরের জন্য তাঁদের ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড কঠোর সিদ্ধান্ত নিয়েছে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে। নবীনেরা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিলেন। তার পরেই বোর্ড তাঁদের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তানের হয়ে না খেলে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি খেলার দিকেই ঝোঁক বেশি, সেই কারণে বার্ষিক চুক্তিতে সই করতে চাননি নবীনেরা।
আগামী বছর আইপিএল শুরু মার্চ থেকে। মুজিবকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা। নবীনকে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস এবং ফজলকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এই তিন ক্রিকেটারকে হয়তো আইপিএলে খেলতে দেখা যাবে না। বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, “আগামী এক বছর বার্ষিক চুক্তি থাকবে না এই তিন ক্রিকেটারের। অন্য কোনও প্রতিযোগিতায় খেলার আগে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নেবে। আগামী দু’বছর তাঁদের ছাড়পত্র দেওয়া হবে না। সেই নিয়ে কোনও আলোচনা করবে না বোর্ড। যে যে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেটাও বাতিল করে দেওয়া হল।”
মুজিবদের প্রায় সব ধরনের ক্রিকেট খেলাই বন্ধ করে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। ফলে আইপিএলে আপাতত তাঁদের পাওয়ার সম্ভাবনা নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live