ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম দিনে যে মহা-গুরুত্বপূর্ণ কাজ করবেন পাপন
দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব পালনের পর নতুন আরেকটি দায়িত্ব পেলেন নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রীর প্রজ্ঞাপন জারী হয়েছে। শুক্র-শনিবার সরকারি ছুটি। মন্ত্রী হিসেবে রোববার (১৪ জানুয়ারি) প্রথম কর্মদিবস পার করবেন পাপন।
নিজের প্রথম কর্ম দিবসেই ক্রীড়াঙ্গনের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নতুন ক্রীড়ামন্ত্রী। রোববার সকাল দশটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসবেন পাপন। মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ক্রীড়া মন্ত্রণালয়ে কয়েক ঘণ্টা সময় কাটানোর পর দুপুর দুইটায় জাতীয় ক্রীড়া পরিষদে আসবেন নতুন ক্রীড়ামন্ত্রী।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানও যুব ও ক্রীড়ামন্ত্রী। এখানে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ পাপনকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি পাপন বিভিন্ন ফেডারেশনের সামগ্রিক অবস্থা সম্পর্কেও খানিকটা অবগত হবেন। এরপর গণমাধ্যমের সঙ্গে মন্ত্রী হিসেবে নিজের আনুষ্টানিক প্রথম দিন নিয়ে কথা বলবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চারটি অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম জাতীয় ক্রীড়া পরিষদ। যার মাধ্যমে দেশের সকল ফেডারেশন ও জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা তদারকি হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের অন্য তিনটি অঙ্গ হচ্ছে- বিকেএসপি, ক্রীড়া পরিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live