সাকিবের ফেরার ম্যাচে রাঙাতে পারলো না রংপুর
রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে পর্দা উঠলো বিপিএলের সিলেট পর্বের। আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। চোখের সমস্যার কারণে চলতি বিপিএলে দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে ফিরে গতকালই সিলেটে দলের সঙ্গে যোগ দেন তিনি। আজ নেমে পড়লেন মাঠে। ‘দুটি পাতা একটি কুড়ির দেশে’ বিপিএল উত্তাপ আরও বাড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের অংশগ্রহণ।
খুলনা প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জবাবে রংপুর ১৮.৪ বলে সব উইকেট হারিয়ে ১৩২ রান করেছে। ফলে খুলনা ২৪ রানে জয়ী হয়েছে।
রাইডার্স শিবিরে সাকিব ছাড়াও আছেন আরও এক মেগাস্টার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ব্যাটে সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয় পেয়েছিল রংপুর। এদিকে, প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ছন্দে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে টানা ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। দেশি তারকাদের ছাড়াও বিদেশি এভিন লুইস, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, দাসুন শানাকাদের নিয়ে বেশ শক্ত দল গড়েছে খুলনা।
রংপুর রাইডার্স একাদশ রনি তালুকদার, ব্রান্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাঈ, রিপন মন্ডল।
খুলনা টাইগার্স একাদশ এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শুনাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live