বাংলাদেশ- শ্রীলঙ্কা হাইভোল্টেজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ!
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্রিকেট বিশ্ব। বিপিএলের দশম আসরও হচ্ছে বাংলাদেশে। যদিও বহু দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলে। চলতি বিপিএল শেষে ব্যস্ত দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। তিন ফরম্যাটের পূর্ব নির্ধারিত পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। তবে এবার সব ম্যাচই হবে ঢাকার বাইরে। অর্থাৎ, ক্রিকেটের খ্যাতিমান হোম মিরপুরে সিরিজের একটি ম্যাচও হবে না।
লঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাসব্যাপী সিরিজ শুরু করবে বাংলাদেশ। আজ (শুক্রবার) এক বিবৃতিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিবি। কোথায় দেখবেন- টি-টোয়েন্টি, ওয়ানডে ও দুটি টেস্টের তিনটি করে ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে। মিরপুরে পূর্ণাঙ্গ ম্যাচ খেলা হয়নি এই প্রথম। শের-ই-বাংলা স্টেডিয়াম আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করে ২০০৬ সালে।
সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।
এর আগে সবশেষ ২০১৮ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কানরা বাংলাদেশে এসেছিল। যদিও ২০২২ সালে তারা সফরে এসেছিল দুটি টেস্ট ম্যাচ খেলতে। ২০২১ সালে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আগামী ১ মার্চ ঢাকায় পা রাখবে লঙ্কানরা। এরপর তারা টি-টোয়েন্টির ভেন্যু সিলেটে উড়াল দেবে। তাদের আগমনের দিনই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসরের ফাইনাল।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি :



পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live