সাকিবের পরেই তামিম
আজ সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখো পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। দারুন বল করতে থাকে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত নির্ধারীত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে তানজিদ তামিম, মুশফিক, মিরাজ ও রিশাদ হোসেন ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ২-১ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ৫৮ বল হাতে রেখে ৬ উইকেটে ২৩৭ তুলো জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।
সৌম্য সরকারের কনকাশন হিসেবে নেমে দারুন একটা ইনিংস খেলেন তরুন ওপেনার তানজিদ হাসান তামিম। ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিং খেলেন এই ব্যাটার। যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এরপর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে মিরাজ ও রিশাদকে নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে মুশফিক। ৩৬ বলে ৩৭ রান করেন মুশফিক।
৪০ বলে ২৫ রান করেন মুশফিক। শেষ দিকে ব্যাটিং ঝড়ে দলের জয় নিশ্চিত করেন রিশাদ হোসেন। ৫টি চার ৪টি ছয়ের সাহায্যে ১৮ বলে ৪৮ রান করেন এই ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জিনাথ লিয়ানগ। ১০২ বলে ১০১ রান করেন তিনি। বোলিংয়ে দুর্দান্ত ছিলেন লাহেরু কুমার ও হাসারাঙ্গা। লাহেরু ৪টি ও হাসারাঙ্গা নেন ২টি উইকেট। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাসকিন, মুস্তাফিজ ও মিরাজ। তাসকিন ৩টি, মুস্তাফিজ ২টি ও মিরাজ ২টি উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচ রিশাদ:
শেষ ম্যাচে সুযোগ পেলেন প্রথমবার। প্রথম বলেই উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে ১৮ বলে ৪৮ রানের ইনিংস। রিশাদ হোসেন হয়েছেন ম্যাচসেরা। আলহামদুলিল্লাহ। শেষ করে আসতে পেরেছি। মুশফিক বলছিলেন, “জোনে পেলে মেরে দাও। সমস্যা নাই।”
সিরিজ সেরা নাজমুল হোসেন শান্ত:
সিরিজ জয়ের ট্রফি নেওয়ার আগে সিরিজসেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
এবার মুশফিকের হেলমেট-উদ্যাপন:
ট্রফি নিয়ে উদ্যাপনে মুশফিকের হাতে দেখা গেল হেলমেট। স্ট্র্যাপটা খোলা। ইঙ্গিত করলেন, সেটায় সমস্যা। পাশ থেকে একটু অবাক হওয়ার ভঙ্গি নাজমুলের। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইমড-আউট উদ্যাপন করেছিল শ্রীলঙ্কা। এবার অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই ত্রুটিযুক্ত হেলমেট এল বাংলাদেশের উদ্যাপনে।
উপভোগ করছেন তাসকিন:
আগের দুই ম্যাচের মতো এ ম্যাচের উইকেটও আছে ঘাস। সবুজাভ উইকেটে আছে ফাটলও। কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, ভবিষ্যতে চোখ রেখে এমন উইকেটে খেলতে চান তাঁরা।
আগে আমরা ঘরের মাঠের সুবিধা নিতে চেয়েছি, কিন্তু এখন ভাবছি… নিকট ভবিষ্যতে তেমন কিছু নেই, ফলে আমরা ২০২৭ সাল (বিশ্বকাপের) লক্ষ্য রেখে এগোনোর উপায় ভাবছি। এমন উইকেটে খেলার চেষ্টা করছি, যেখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই সমানভাবে ম্যাচে থাকে।চন্ডিকা হাথুরুসিংহে, বাংলাদেশ কোচ
এমন উইকেটে বোলিংটা উপভোগই করছেন তাসকিন। সর্বশেষ কুশল মেন্ডিসকে পরাস্ত করেছেন দারুণ ওই লাইন ও লেংথের সমন্বয়ে।
সাকিবের পরই ‘তামিম’:
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কমপক্ষে ৮০ রানের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট তানজিদ তামিমের। তার স্ট্রাইক রেট ছিল ১০৩.৭০।
তালিকার ওপরের দুটি নামই সাকিব আল হাসান। দুটি ইনিংসই স্মরণীয়। ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজে ৬৯ বলে অপরাজিত ৯২ রানের ইনিংসে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন সাকিব। গত বিশ্বকাপে খেলেছিলেন ৬৫ বলে ৮২ রানের ইনিংস। যে ম্যাচ স্মরণীয় হয়ে আছে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের কারণে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!