চমক দিয়ে এক পরিবর্তন নিয়ে গুজরাতের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো চেন্নাই
শুরুর হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। প্রথম ম্যাচে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও বেঙ্গালুরু। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। ব্যাটিং করতে নেমে মুস্তাফিজের বোলিং তোপে পড়ে তারা। নির্ধারীত ২০ ওভার শেষে ১৭৩ রান করে কোহলিরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন মুস্তাফিজ। বেঙ্গালুরুর চার টপ অর্ডার ব্যাটার কোহলি, ফাফ ডু প্লেসি, ক্যামেরুন গ্রিন ও পতিদারের উইকেট তুলে নেন তিনি। আসরে চেন্নাইর দ্বিতীয় ম্যাচ গুজরাত টাইটান্সের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সেই এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে হবে খেলা।
চলুন দেখে নেয়া যাক গুজরাত টাইটান্সের বিপক্ষে কেমন হবে চেন্নাই সুপার কিংসের একাদশ:
একাদশে পরিবর্তন হওয়ার খুব একটা সুযোগ নাই। একটা জায়গাতে পরিবর্তন হতে পারে সেইটা হলো পেসার তুষার দেশপান্ডের জায়গাতে অন্য কাউকে খেলাতে পারে চেন্নাই সুপার কিংস। ওপেনিংয়ে দেখা যাবে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রকে। তিনে ব্যাটিংয়ে আসবেন অজিঙ্কা রাহানে। চারে দেখা যাবে ডারিল মিচেলকে।
এরপর ব্যাটিংয়ে আসবেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ছয়ে আসবেন সমীর রিজভি। সাতে ভারতের ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি। বোলিং বিভাগ সামলাবেন দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান। তবে একাদশে আরও একটি পরিবর্তন আসতে পরে সেইটা হলো মাহিশ থিকশানা জায়গাতে মাঈন আলী খেলাতে পারে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য সেরা প্রথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র , অজিঙ্কা রাহানে, ডারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি , মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা/মাঈন আলী, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
- বেতন বাড়বে, তবে একবারে নয়—নবম পে স্কেলে সরকারের নতুন কৌশল