ম্যাচ হেরে মুস্তাফিজের বল নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন অধিনায়ক রুতুরাজ
আইপিএলের এবারের আসরে টানা দুই জয় দিয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। যেখানে দলের জয়ে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে একাই তাদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেয় ফিজ। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। বিরাট কোহলি, ডুপ্লেসি, ক্যামেরুন গ্রিনসহ পতিদারের উইকেট তুলে নেন মুস্তাফিজ।
এই ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার। পরের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষেই ছিলেন দুর্দান্ত। প্রথম দুই ওভারে বেশি রান। দিলেও শেষ দুই ওভারে ৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ৪ ওভারে ৩০ রান খরচ করে নেন ২ উইকেট। তবে আসরে টানা দুই জয়ের পর দিল্লির বিপক্ষে প্রথম হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস।
প্রথম ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৬ বলে ৩৭ রানের ক্যামির পরও ২০ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান তোলে চেন্নাই সুপার কিংস।
আর চেন্নাই সুপার কিংসের হারের দিনে ভালো বল করতে পারেননি মুস্তাফিজ। ৪ ওভার বল করে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এই দিন একটা নো বল করেছেন ফিজ।
তাইতো ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়েও কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়। তিনি বলেন, আমাদের পাওয়ার প্লের প্রথম চার ওভার বেশ ভালই ছিলো। কিন্তু শেষ দুই ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। বিশেষ করে মুস্তাফিজের নো বলটা আমাদের উপর ভারি হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম পাকিস্তান
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: সরাসরি দেখুন Live
- পিএসএল সূচি: ৪ বাংলাদেশি তারকার ম্যাচ কবে, কখন?
- নতুন পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ মার্চ ২০২৬)
- ৮৯টি দিবসের নতুন তালিকা: ৫ আগস্ট যুক্ত হলেও বাদ পড়লো যেসব দিবস
- ৪ লাখ শিক্ষকের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট দিল মাউশি
- এক বছরে সাড়ে ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: নাহিদ রানা তাণ্ডব, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
- একলাফে বাড়লো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১০ মার্চ ২০২৬)
- একলাফে কমলো স্বর্ণের দাম: ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- টানা ৭ দিন বন্ধ শেয়ারবাজার: কবে শুরু হবে লেনদেন?