তামিমের শর্ত পূরণ
চারেদিকে চলছে বেশ বড় সড় গুঞ্জন। বিসিবি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন হাথুরু সিংহে। তবে এই নিয়ে এখন কোনো কথা বলেনি বিসিবি। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে আর দেখা যাবে হাথুরুকে। আর তার পরিসংখ্যান তার পক্ষে কথা বলে না। যদি হাথুরু পদত্যাগ না করে থাকে তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার ভাগ্য নির্ধারন হয়ে যেতে পারে।
বাংলাদেশের কোচ হিসেবে টিকে থাকতে হলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে হাবে হাথুরুকে। তা না হলে তাকে বাদ দিয়ে নতুন করে ভাবতে পারে বিসিবি। আর যদি এমনটা হয় তাহলে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে তামিমকে। কেননা তামিমে শর্ত গুলোর মধ্যে এটি একটি অন্যতম ছিল।
আর দ্বিতীয় দফায় বাংলাদেশের অবস্থা আরও খারাপ করেছে হাথুরু। পরিসংখ্যান দিকে তাকালে তা বোঝা যায়। ২০২৩ সালের ফেব্রুয়ারীতে নতুন করে দায়িত্ব পান হাথুরুসিংহে। ২০২৪ সালের আজকের দিন পর্যন্ত তার অধীনে মোট ৭টি সিরিজ খেলেছেন বাংলাদেশ।
যেখানে জয় এসেছে তিন সিরিজে। তবে ৭সিরিজে খেলা ২১ ম্যাচে টাইগারদের জয় এসেছে মোটে ৯ ম্যাচে। অর্থাৎ ১২ ম্যাচে আছে পরাজয়ের তিক্ততা। পরিসংখ্যানটা আরো মামুলি হয়ে যাবে যদি এতে যুক্ত হয় এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের আসর। এশিয়া কাপে ৫ ম্যাচ খেলে টাইগারদের জয় আসে এক ম্যাচে। অন্যদিকে বিশ্বকাপের ৯ ম্যাচে ৭ পরাজয়ের লজ্জা তো এখনো দাগ কেটে আছে সবার মনে।
অর্থাৎ গেল এক বছরের বেশি সময় হাথুরুর অধীনে খেলা ৩৫ ওয়ানডেতে টাইগারদের পরাজয় হার ৬৫ পার্সেন্টেরও বেশী। এ তো গেল মাঠের খেলা মাঠের বাইরে ওই লঙ্কান কোচ কে নিয়ে রয়েছে মানুষের মধ্যে তিক্ত অভিজ্ঞতা।
তাছাড়াও ক্রিকেটারদের সাথে হাথুরুর সম্পর্কটা ভালো নয়। নানা কায়দায় তামিমকে দল থেকে ছেঁটে ফেলতে অনেকেই আঙুল তুলেছেন এই কোচের ওপর। বিশ্বকাপে বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে মিডিয়ায় বিরক্ত দেখিয়েছিলেন টাইগারদের বর্তমান কাপ্তান। অথচ বিশ্বকাপের মঞ্চে এমন সিদ্ধান্তের দায়ও নাকি হাথুরু নিজের ওপর নেননি। এক জাতীয় দৈনিকে উঠে আসে সেখানেও সাকিবের ওপর দায় চাপান তিনি। অর্থাৎ এতকিছুর পরও সবার উপরে বলবদ আছেন হাথুরুসিংহ। তবে সেটা কত দিন? আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে এমন হ-য-ব-র-ল পারফরম্যান্স হলে শেষ পর্যন্ত তিনি থাকবেন তো?
আর যদি হাথুরুকে বিদায় করা হয়ে তাহলে আবারও জাতীয় দলে ফিরতে পারেন দেশ সেরা ওপেনার তামিম। কেননা কিছু দিন আগে ক্রিকেট বোর্ডের দুই পরিচালকের সাথে কথা বলেন তামিম। সেখানে নাকি তামিম স্পস্ট জানিয়ে দেন হাথুরু থাকলে তিনি জাতীয় দলে আর কখনোই ফিরবেন না। তাই হাথুরুকে বাদ দেয়া হলে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে তামিমকে। আর এটাই চায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!