MD. Razib Ali
Senior Reporter
পুরো আইপিএল খেলার গ্রিন সিগনাল পেলেন মুস্তাফিজ
চলমান আইপিএলে দারুন ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে তো মুস্তাফিজের কাটারের কোনো জবাব নেই ব্যাটারদের কাছে। তবে ভক্তদের মনে একটাই শঙ্কা আর কত দিন আইপিএল খেলতে পারবেন ফিজ। কেননা মুস্তাফিজের আইপিএল খেলার ছাড়পত্র দেয়া আছে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত।
সেই অনুযায়ী আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাত্র তিনটি ম্যাচ খেলতে পারবেন। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। তবে বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান মনে করেন জিম্বাবুয়ে সিরিজ না খেলে আইপিএল খেললে ভালো হবে মুস্তাফিজের জন্য। তিনি বলেন, "জিম্বাবুয়ে সিরিজের থেকে ওইখানে (আইপিএল) খেললে আমার মনে হয় সে আরো ভালো কিছু শিখতে পারবে।"
চলমান আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট সংগ্রহ করেছেন মুস্তাফিজ। বেশ ভালোভাবেই আছেন পার্পল ক্যাপের দৌড়ে। তাইতো দেশের ভক্ত সমর্থকরা চাচ্ছে পুরো আইপিএল খেলুক মুস্তাফিজ। এর জন্য চেন্নাই সুপার কিংসকে বিসিবির কাছে আবেদন করতে হবে। সময় বলে দিবে মুস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ কি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ