বিশ্ববাজারে কমলো কমলো স্বর্ণের দাম
চলতি বছরের শেষের দিকে তিন দফায় সুদহার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ- এমনটাই আশা করছিলেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। তবে সুদহার কমানো নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফেড চেয়ার জেরোমি পাওয়েল।
চড়া মূল্যস্ফীতির কারণেই সহসা সুদহার কমানো হবে না বলে জোর দেন তিনি। অর্থাৎ ঋণ নেয়ার ক্ষেত্রে উচ্চ সুদহার গুনতে হবে আরও কয়েক সপ্তাহ। বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি কমানোর দিকে নজর দিয়েছে ফেড। মঙ্গলবার (১৬ এপ্রিল) মার্কিন ও কানাডিয়ান অর্থনীতি বিষয়ক এক প্যানেল আলোচনায় জেরোমি পাওয়েল, মূল্যস্ফীতির বর্তমান চিত্রে নিয়ে আস্থাহীনতায় ভোগার কথা জানান। এক্ষেত্রে মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত চড়া থাকবে, ততদিন পর্যন্ত প্রয়োজনে বর্তমান সুদের হার ধরে রাখার কথাও জানান তিনি। সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে স্থির আছে। যা বিগত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
গত সপ্তাহের সরকারি তথ্য বলছে, বছর ব্যবধানে মার্চে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ২ শতাংশ। এ হার ২ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ। এদিকে সুদহারে কাটছাঁট হবে, বিনিয়োগকারীদের এমন ধারণার ওপর ভিত্তি করে এতদিন ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের বিশ্ববাজার। একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণ ছাড়ায় ২ হাজার ৪০০ ডলারের মাইলফলক। কিন্তু অতি শিগগিরই সুদহার কাটছাট হচ্ছে না এমন সংবাদে কমছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এই প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের আউন্স ২ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে বেচাকেনা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC পাসের পর একাদশে ভর্তির নিয়ম ও তারিখ ২০২৬
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- SSC-র পর কি নিয়ে পড়ব? বিজ্ঞান নাকি মানবিক
- সৌদিতে বিনামূল্যে চিকিৎসা কখন পাবেন প্রবাসীরা, জানুন
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- রেকর্ড দামের পথে স্বর্ণ, আজকের সর্বশেষ দর প্রকাশ
- কুয়েতে হাজারো প্রবাসীর কোটি টাকা উধাও!
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ