মুস্তাফিজ পাথিরানাদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হার্শা ভোগলে, অ্যাডাম গিলক্রিস্ট ও টম মুডি
গতকাল লাখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত লাখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টস হেরে ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই সুপার কিংস।
জবাবে ব্যাট করতে ৬ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় লাখনৌ সুপার জায়ান্টস। আরও বড় ব্যবধানে হারতে পারতে চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষ মুস্তাফিজ ও পাথিরানার ১টি করে উইকেট নেয়াতে সেইটা আর হয়নি। এই ম্যাচে চেন্নাইয়ের প্রায় সব বোলারই বেশ খরুচে ছিলেন।
লাখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে মাত্র ১ উইকেট পেয়েছেন ফিজ। ৪২ রান দিয়েছেন তুষার দেশপান্ডে। পাথিরানা দিয়েছেন ২৯ রান ও ৩ ওভার বল করে জাদেজা দিয়েছেন ৩২ রান। এমন বোলিংয়ের পর চেন্নাইয়ের বোলারদের সমালোচনা করেছেন সাবেক অজি ক্রিকেটার ও কোচ টম মুডি।
তিনি মুস্তাফিজ-দেশপান্ডেদের খরুচে বোলিংয়ের সমালোচনা করে বলেন, 'মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।'
চলতি আসরে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তার প্রতি এই ম্যাচে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি মনে করেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে যাওয়ার কারণেই বিপাকে পড়তে হয়েছে মুস্তাফিজদের।
ম্যাচ শেষে হার্শা বলেন, 'চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।'
অবশ্য মুস্তাফিজের প্রচেষ্টার প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, 'আমার কাছেও ব্যাপারটা একই মনে হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছে। চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে। কিন্তু এখানে কাজে আসেনি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!