জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রান স্কোর বোর্ডে তোলে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে শুরুতেই লিটনের উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
২৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে টাইগাররা। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। এই দিন বল হাতেও দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলারা। সাইফউদ্দিন ও তাসকিন আহমেদরা দুর্দান্ত বোলিংয়ে জয়ে ভিত গড়ে দেয়। দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।
আর ব্যাট হাতে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। ১৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। ২৪ বলে ২১ রান করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস করে ৩ বলে ১ রান।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘সবাই আজ ভালো খেলেছে, বোলাররা সবাই দুর্দান্ত ছিল। যদি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারি তাহলে পরের ম্যাচে সেটা ভালোভাবে কাজে লাগাতে পারব।’
তানজিদের ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী হওয়ার পাশাপাশি হৃদয়ের ইনিংস নিয়েও সন্তুষ্ট শান্ত, ‘গত কয়েকদিন আমরা খুব কঠোর অনুশীলন করেছি এবং আমি আশা করি তানজিদ তার ফর্ম চালিয়ে যাবে। আমরা কেবল আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। তাওহিদ তার শক্তিমত্তা প্রমাণ করেছে। তানজিদ যেভাবে ইনিংস শেষ করেছে তাতে আমি খুশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ