জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রান স্কোর বোর্ডে তোলে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে শুরুতেই লিটনের উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
২৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে টাইগাররা। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। এই দিন বল হাতেও দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলারা। সাইফউদ্দিন ও তাসকিন আহমেদরা দুর্দান্ত বোলিংয়ে জয়ে ভিত গড়ে দেয়। দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাসকিন আহমেদ।
আর ব্যাট হাতে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। ১৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। ২৪ বলে ২১ রান করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস করে ৩ বলে ১ রান।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘সবাই আজ ভালো খেলেছে, বোলাররা সবাই দুর্দান্ত ছিল। যদি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারি তাহলে পরের ম্যাচে সেটা ভালোভাবে কাজে লাগাতে পারব।’
তানজিদের ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী হওয়ার পাশাপাশি হৃদয়ের ইনিংস নিয়েও সন্তুষ্ট শান্ত, ‘গত কয়েকদিন আমরা খুব কঠোর অনুশীলন করেছি এবং আমি আশা করি তানজিদ তার ফর্ম চালিয়ে যাবে। আমরা কেবল আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। তাওহিদ তার শক্তিমত্তা প্রমাণ করেছে। তানজিদ যেভাবে ইনিংস শেষ করেছে তাতে আমি খুশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!