ধোনিকে নিয়ে আবেগ ঘন বার্তা দিলেন মুস্তাফিজ
এবারের আইপিএলের ইতি হয়ে গেছে মুস্তাফিজের। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে দিয়ে আইপিএলের শেষ ম্যাচে খেলে ফেলেছেন তিনি। এবারের আসরে দারুন ছন্দে ছিলেন ফিজ। মুস্তাফিজ যেন তার হারানো সেই ছন্দে ফিরে পেয়েছিলেন। ধোনি ও ব্রাভোর পরামর্শে আবারও নিজেকে খুজে পেয়েছেন তিনি এমনটা মনে করছেন অনেকে। এই কথা মুস্তাফিজ নিজেই বলেছেন একটি ভিডিওতে।
এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে সেরা পাঁচের মধ্যে এখনও আছেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ একটা উইকেট পেলেই শেষ বারে মত পার্পল ক্যাপ মাথায় নিতে পারতেন তিনি। তবে শেষ ম্যাচে কোনো উইকেট পাননি ফিজ। ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন ফিজ।
তবে দুর্দান্ত এই মুস্তাফিজকে আর পাচ্ছে না চেন্নাই। মুস্তাফিজুর রহমানকে আর পাওয়া যাবে না বলে হাহাকার শোনা গেছে চেন্নাই সুপার কিংসের অনেকের কণ্ঠেই। এবারের আইপিএলে বাংলাদেশের এই পেসারের শেষ ম্যাচের পর সেই হতাশার কথা বললেন স্টিভেন ফ্লেমিংও।
মুস্তাফিজকে বিদায় দিয়েছে ধোনিরা ড্রেসিং রুমে কেক কেটে। মুস্তাফিজকে বুকে জড়িয়ে নিলেন এমএস ধোনি। এই থেকে বোঝা যাচ্ছে মুস্তাফিজকে কতটা মিস করবে চেন্নাই সুপার কিংস। তবে বিদায় বেলায় মুস্তাফিজকে নিজের জার্সি উপহার দিয়েছেন ধোনি।
দেশে ফিরে ধোনিকে আবেগ ঘন পোস্ট করেছেন মুস্তাফিজ। ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে এই টাইগার পেসার লেখেন, 'সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা ছিল একটি বিশেষ অনুভূতি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!