পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে বিশাল বড় দু:সংবাদ পেল চেন্নাই
লিগের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে বল করার সময় ইনজুরিতে পড়েন দীপক চাহার। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। তৈরি হয়েছে আইপিএল থেকে ছিটকে পড়ার অশঙ্কা। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হচ্ছে। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে যেতে পারেন চাহার।
এবার দিয়ে না এর আগের আসরেই পুরো আসর খেলতে পারেননি তিনি। ইতিমধ্যে চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৭ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। পাওয়ার প্লেতে রুতুরাজ গায়কোয়াড়ের প্রথম ভরসা চাহার। দুই বল করার পরই ইনজুরিতে পড়েন তিনি। যার ফলে তখনই মাঠ ছাড়তে হয় চাহার। ডানহাতি এই পেসার উঠে যাওয়ায় ওভারটি শেষ করেন শার্দুল ঠাকুর। ম্যাচ শেষে প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং চাহারকে নিয়ে দুর্ভাবনার কথা জানিয়েছিলেন।
ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ অবশ্য এখনও ছিটকে যাওয়ার কথা বলছেন না। বিশ্বনাথ বলেন, ‘দীপকের ইনজুরিটা সুবিধাজনক না। আমি এটা বলবো না যে সে পুরো সিজন থেকে ছিটকে গেছে কিন্তু তাকে নিয়ে সন্দেহ আছে।’ নিজেদের পরের ম্যাচেও পাঞ্জাবের বিপক্ষে খেলবে চেন্নাই।
নিজেদের ১১তম ম্যাচটি খেলার জন্য হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে পৌঁছেছে তারা। যদিও দলের সঙ্গে ধর্মশালায় যাননি চাহার। আপাতত চেন্নাইয়ে অবস্থান করছেন ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে চেন্নাইয়ের প্রধান নির্বাহী বলেন, ‘সে চেন্নাইয়ে অবস্থান করছে। আমরা মেডিকেল বিভাগের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
এদিকে চাহারের মতো ইনজুরিতে ভুগছেন মায়াঙ্ক যাদব। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের তরুণ এই পেসার গতি দিয়ে আলোচনায় এসেছেন। যদিও আইপিএলের এবারের আসরে খেলার মাঝেই দুবার চোটে পড়েছেন তিনি। তাকে নিয়েও শঙ্কায় রয়েছে লক্ষ্ণৌ। চাহারের মতো টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যেতে পারেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!