সন্ধ্যা ৬টায় নয় নতুন সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ
চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল। এর আগের ম্যাচ গুলো অনুষ্টিত হয়েছিল ৬টায়। এই ম্যাচ সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। অপর দিকে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চায় জিম্বাবুয়ে। তবে প্রশ্ন হচ্ছে এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে? উইনিং কম্বিনেশন ভাঙবে নাকি সেইম একাদশ নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে একটি থেকে দুইটি পরিবর্তন আসতে পারে। বেঞ্চের শক্তি পরিক্ষা করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হয়তো আরও একটা সুযোগ পেতে পারে লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে ভালো করতে পারেননি তিনি।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩ বলে ১ রান করেন লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে করেন ২৫ বলে ২৩ রান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভালো করতে না পারলে একাদশ থেকে তো বাদ পড়বেন সাথে সাথে বিশ্বকাপের দল থেকেও ছিটকে যেতে পারেন তিনি।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশে আরেকটা পরিবর্তন হতে পারে সেইটা হলো তাসকিন শরিফুলের মধ্যে যে কোনো একজন বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মাহাদী, সাইফউদ্দিন, তাসকিন/তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live