লিটনের নাম ঠনঠন দাস
বর্তমানে সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে লিটন দাস। তার ক্যারিয়ারে এমন বাজে সময় হয়তো এর আগে কখনো যায়নি। রান খরায় ভুগছেন এই ব্যাটার। দীর্ঘ দিন ধরে কথা বলছে না তার ব্যাট। তার এই অফ ফর্ম নিয়ে চারেদিকে হচ্ছে কঠিণ সমালোচনা। আর এই সমালোচনা দেখে ক্ষেপেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
তিনি মনে করেন পারফরম্যান্স, ফর্ম ও অফ ফর্ম নিয়ে বেশি মাতামাতির কারণে দেশের মাঠে খেলার সময় বাংলাদেশ দল চাপে থাকে অনেক বেশি। এ কারণে জিম্বাবুয়ে সিরিজেও দল নিরাপদ অবস্থানে থেকে গেম প্ল্যান সাজাচ্ছে, মনে করেন এই বোর্ড পরিচালক।
ঢাকা প্রিমিয়ার লিগে লিটন খেলছিলেন আবাহনীর হয়ে, যে দল আরও এক শিরোপা জিতল সুজনের অধীনে। ডিপিএল শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে সুজনের কাছে জানতে চাওয়া হয় জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের সাবধানী ক্রিকেট নিয়ে।
জবাবে সুজন বলেন, 'সেখানে কি আমাদের সবার দায়িত্ব নেই? লিটন প্রথম ম্যাচে রান করেনি, কালও খুব বেশি রান করেছে বলব না। লিটন বিশ্বকাপ দলে থাকবে কিনা এমন অনেক প্রশ্ন দেখলাম মিডিয়াতে। এগুলো তো হওয়া উচিৎ না। লিটন দেশের অন্যতম সেরা ব্যাটার। ওর অফ ফর্ম থাকতেই পারে। ক্রিকেটে ফর্ম অফ ফর্ম দুটিই আছে। হয়ত লিটন এখন একটু অফ ফর্মে আছে। বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য ও মাত্র এক ইনিংস দূরে।'
লিটনকে নিয়ে চলমান লাগাতার সমালোচনার উদাহরণ দিয়ে সুজন আরও বলেন,'এগুলো আমাদের সবারই দায়িত্ব। দল নিয়ে বেশি নাড়াচাড়া, ঘাটাঘাটি, কথাবার্তা... এজন্য দেশে খেলা হলে ছেলেরা আরও বেশি চাপে থাকে। নিউজিল্যান্ড একটা ম্যাচ হারলে আমি দেখি না ওদের দেশের মানুষ তেমন প্রতিক্রিয়া দেয়। আমরা যদি হারি বা খারাপ খেলে, তখন বলা হয় লিটন পারছে না, লিটনের নাম ঠনঠন দাস হয়ে যায়। লিটন এখন অনেক অভিজ্ঞ। তাকে তার মতো খেলতে দেওয়া উচিৎ। ওর খেলা ওকেই চিন্তা করতে হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live