আজ ম্যাচ সেরা হয়ে যত টাকা পুরুস্কার পেলেন তাওহীদ হৃদয়
আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিং আগে ব্যাটিং করতে নেমে নির্ধারীত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান স্কোর বোর্ডে জমা করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে ১৬৬ রান করতে হবে জিম্বাবুয়েকে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে। ফেলে ১০ রানে জয় পায় টাইগাররা। আর এই জয়ের ফলে ৩-তে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শরিফুলের পরিবর্তে এই ম্যাচে খেলছেন তানজিম হাসান সাকিব। শেখ মেহেদীর বদলে খেলছেন তানভির ইসলাম। আজকের ম্যাচেই ব্যার্থ লিটন দাস। এক বাজে শট খেলে হয়েছেন আউট। ১৫ বলে ১২ রান করেছেন তিনি। আবার নাজমুল হোসেন শান্ত ব্যর্থ। ৪ বলে ৬ রান করেছেন তিনি।
ভালো শুরুর পর ফিরলেন তামিম। ২২ বলে ২১ রান করেছেন তিনি। টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হওয়ার পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। এর মধ্যে তাওহীদ ফিফটি করে আউট হয়েছেন। তার ব্যাট থেকে ৩৮ বলে ৫৭ রান এসেছে। ৩৪ বলে ৪৪ রান করেছেন জাকের আলী। ৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ৬* রান করেন রিশাদ।
১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও শেষের দিকে জোনাথন ক্যাম্পবেলেন ১০ বলে ২১ রান ও ফারাজ আকরামের ১৯ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসের জয়ে খুব কাছে গিয়ে হারলো জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সকিন আহমেদ, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। রিশাদ হোসেন নিয়েছেন ২টি উইকেট।
আজকের ম্যাচে ম্যাচ সেরা হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে দলের জয়ের ভীত গড়ে দেন এই ব্যাটার। ৩টি চার ও ২টি ছক্কার মার আসে তার ব্যাট থেকে। ম্যাচ সেরার পুরুস্কার হিসেবে পেয়েছেন ১০০০ ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৯ হাজার।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ-
জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম