MD. Razib Ali
Senior Reporter
টি টোয়েন্টিতে ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেও যে কারণে বাদ পড়েছিলেন জুনায়েদ সিদ্দিকী
একটা সময় ছিল যখন পাওয়ার ক্রিকেট সম্পর্কে এতোটা মাতামাতি ছিল না। কেউ এই সম্পর্কে খুব বেশি জানতো না। কিন্তু এখন পাওয়ার ক্রিকেট গোটা বিশ্বকে শাসন করছে। যে দলের ব্যাটাররা যত বেশি পাওয়ার ক্রিকেট খেলতে পারছে সে দেশ তত বেশি জয়ের পথে থাকছে। তবে আজ থেকে এক যুগ আগে বাংলাদেশে এক জন পাওয়ার ক্রিকেট খেলতেন তিনি হলেন সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকি। ১৪৭+ স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে ব্যাট করতেন তিনি।
তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল ১৬৪। ২০০৭ বিশ্বকাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচেও হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার। তবে সবার মনে একটাই প্রশ্ন তবুও কেন বাদ পড়লেন টি টোয়েন্টি থেকে। তার অন্যতম কারণ বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি। বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি যে কোনো এক ফরমেটে ভালো করে তখন তাকে খেলিয়ে দেয়া হয় ওয়ানডে টেস্ট সব ফরমেটে। এতে করে ক্রিকেটাররা বেশির ভাগ সময় মানিয়ে নিতে পারেন না। শেষ হয়ে যায় তাদের ক্যারিয়ার।
এমনটাই ঘটেছে জুনায়েদ সিদ্দিকির সাথে। টি-টোয়েন্টিতে ভালো করা জুনায়েদ সিদ্দিককে নামিয়ে দেয়া হলো নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলতে। যেখানে তিনি মোটেও ভালো করতে পারেননি। কেননা জুনায়েদ সিদ্দিকি সব সময় খেলে অভ্যাস ছিল ১৩০-১৩৫ গতির বল। আর সেই সময় নিউজিল্যান্ডের পেস বিভাগ ছিল বেশ শক্তিশালী। তারা বল করতো ১৪০-১৪৫ গতিতে। যা জুনায়েদ সিদ্দিকির জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ উৎরাতে পারেননি তিনি।
কিন্তু টি-টোয়েন্টি ফরমেটে তার ব্যাটিং ছিল অবিশ্বাস্য। এই ফরমেটে তিনি সুযোগ পেতেই পারতেন। কিন্তু অন্য ফরমেটে খারাপ করায় তাকে বাদ দিয়েছে বিসিবি। যেটা ছিল পুরোটাই অবিচার। আমরা হয়তো অনেকেই জানি না বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিয়ান জুনায়েদ সিদ্দিকি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে করেছিলেন ৭১ রান। যদি শুধু মাত্র টি টোয়েন্টি পযান্ত সুযোগ পেতেন তাহলে হয়তো বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ক্যারিয়ার টা ভিন্ন হতে পারত তার।
বাংলাদেশ ক্রিকেটে এই রকম নজির আরও আছে সাব্বির ও নাসির ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে দারুন খেলতো তাদের খেলিয়ে দেয়া হলে টেস্ট। ফলাফল একই ক্যারিয়ার নষ্ট। আর ইমরুল কথা কি বলবো পারফম করেও বাদ পড়েছেন দল থেকে। শেষ হয়ে গেছে তারও ক্যারিয়ার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল