MD. Razib Ali
Senior Reporter
এইমাত্র পাওয়া: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ৮ ব্যাটার, ৫ পেসার ও ৩ স্পিনার
আজ জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে ফিরেছেন বাংলাদেশের কাটার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে আইপিএল থেকে ফেরত এনেছে বিসিবি। পুরো আইপিএল খেলার এনওসি দেয়নি বোর্ড।
অন্যদিকে প্রথম তিন ম্যাচের দলে ছিলেন না সাকিব আল হাসান। তিনি নিজেই দল ঘোষণার আগে খেলবেন না বলেছিলেন। এরপর ডিপিএল খেলেন সাকিব আল হাসান। ডিপিএলে তুলে নেন সেঞ্চুরি। শেষ দুই ম্যাচের ঘোষিত দলে ফিরেছেন তিনি। তাছাড়াও শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ইনজুরি থেকে ফেরা সৌম্য সরকারেরও নাম আছে।
তাদেরকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও ওপেনার পারভেজ হোসেন ইমন। বিশ্রাম দেয়া হয়েছে শরিফুল ইসলামকে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত এই দলই হবে বিশ্বকাপের দল এমনটা ভাবছে অনেকে। তবে ঘোষিত এই দল থেকে বাদ পড়তে পারেন তানভির ইসলাম। যদি বাড়তি স্পিনার নেয় বাংলাদেশ সেক্ষেত্রে তার সুযোগ আছে তাছড়া নয়। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তানজিম হাসান সাকিবের। তবে যতদুর জানা গেছে তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেটট নিশ্চিত তানজিম হাসান সাকিবের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের সম্ভাব্য স্কোয়াড:
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান , তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ