মুস্তাফিজের আইপিএল থেকে ফিরে আসার আসল কারণ ফাঁস
সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের একাদশ থেকে বাদ পড়েন বাংলাদেশের কাটার মাস্টার মুসতাফিজুর রহমান। ফর্ম বিবেচনায় হোক বা বিশ্রাম হোক শ্রীলঙ্কা সিরিজের মুস্তাফিজকে মুল বোলার হিসেবে দেখতেন না কেউ। তবে বর্তমানে যাকে ভাবা হয় বাংলাদেশের পেস বোলারের নেতা সেই তাসকিন আজ বললেন মুস্তাফিজুর রহমান আমাদের মুল বোলার। বোলিং ইউনিটের প্রধান হাতিয়ার।
এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ফিজ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপের আগে দলের মুল বোলারকে নিয়ে ঝুকি নিতে চায়নি বিসিবি। সেই কারণে আইপিএল থেকে মুস্তাফিজকে ডেকে নিয়েছে বিসিবি। দেয়া হয়নি পুরো আইপিএল খেলার ছাড়পত্র। আইপিএল খেলা মুস্তাফিজের অভিজ্ঞতা বাংলাদেশ দলে কাজে লাগবে, অন্য সবার মতো এই আশা তাসকিনেরও।
'আল্লাহর রহমতে মুস্তাফিজ এবারের আইপিএলে অনেক ভালো করেছে। আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে। একইসাথে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা, কারণ ও আমাদের মূল বোলার। আইপিএল ভালো কেটেছে, যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে। সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'
শুধু মুস্তাফিজ বা তাসকিনই নন। বাংলাদেশ দলের পেসাররা এখন পাল্লা দিয়ে ভালো করছেন, হচ্ছে দৃশ্যমান উন্নতি। তাসকিন স্বভাবতই উচ্ছ্বসিত, একইসাথে আশাবাদী।
তিনি বলেন, 'আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে এটা অনেক ভালো লক্ষণ। জাতীয় দলে পেসাররা আগের চেয়ে ধারাবাহিক হয়েছি এটা ঘরোয়া ক্রিকেটেও অনুপ্রেরণা দেয়। সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগও খেলে, সব মিলিয়ে উন্নতি আরও বেশি হবে। ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক ভালো হয়েছে। সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস, লাইফস্টাইল এবং মেইনটেইন্যান্স। এই জিনিসগুলো সহায়তা করছে বোলারদের ভালো করতে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live