ব্যালন ডি’অর নয়, নিজের লক্ষ্যের কথা জানালেন ভিনিসিয়ুস জুনিয়র
প্রত্যেক ফুটবলার বা খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের নামের পাশে যুক্ত হোক সেরা ফুটবলারের তকমা। যার স্বীকৃতিসরূপ সবাই জিততে চান ব্যালন ডি’অর। এই সুত্র হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান সুপার স্টার ভিনিসিয়ুস জুনিয়রও নিশ্চয়ই চান ব্যালন ডি’অর জিততে। তবে সম্প্রতি এক সক্ষাৎকারে তিনি জানান আপাতত ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না তিনি। তার সব চিন্তা ভাবনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ নিয়ে। সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্রথমে পিছিয়ে পড়লেও শেষ দিকে অবিশ্বাস্যভাবে কামব্যাক করে দুই গোল করে রিয়াল রিয়াল মাদ্রিদের হয়ে দুটি গোলই করেন হোসেলু। এই ম্যাচে গোলের দেখা না পেলেও ম্যাচ সেরা হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিনিসিয়ুসের শট করা বল বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের হাতে জমাতে না পারলে পাল্টা শট করে গোল করেন হোসেলু।
ম্যাচ শেষে ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর নিয়ে জিজ্ঞাসা করা হয়। এ সময় ভিনি বলেন, ‘সবাই ব্যালন ডি’অর নিয়ে কথা বলে। কিন্তু আমি এ বিষয়ে একবারে নির্ভার। আমি শুধু এই দলের সঙ্গে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এই মৌসুমে ভালো কিছু করতে পারি। তারপর আমাকে (কোপা আমেরিকার জন্য) ব্রাজিলের সঙ্গে যোগ দিতে হবে। আমি সবসময় প্রথমে দল এবং তারপরে আমাকে নিয়ে চিন্তা করি।’
ভিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলটিকে আরেকটি ফাইনালে তুলতে সক্ষম হয়েছি। আমাদের দলে ২৫ জন তারকা রয়েছে। আমরা সবাই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। যা আমাদের লন্ডনের (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) দিকে নিয়ে যাচ্ছে। আমরা লা লিগার শিরোপা জিতেছি এবং আমরা লন্ডন যাচ্ছি।’ আগামী ১ জুন লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড।
চলতি মৌসুমে ভিনিকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার বলাই যায়। এই মৌসুমে লা লিগায় মোট ১৩ গোল করেছেন এই ব্রাজিলিয়ান। এছাড়া জানুয়ারি এলক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেন ভিনি। চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে করেছেন ৫ গোল এবং অ্যাসিস্টও আছে ৫টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live