তামিমের ঝড়ো ফিফটি ও সৌম্যর দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
আজ জিম্বাবুয়ে বিপক্ষে ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ইতিমধ্যে শেষ হয়েছে টস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রন জনিয়েছেন তিনি। ফলে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
ইতিমধ্যে সিরিজের তিনটি ম্যাচ শেষ হয়েছে। চট্রগ্রাম পর্বের তিন ম্যাচে তিনটিই জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে ৩-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এখন টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াস।
এদিন একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার। এদিকে বাদ পড়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৫ বলে ফিফটি তুলে নিয়েছেন তরুন ওপেনার তানজিদ তামিম। এইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজেই অভিষেক ম্যাচে ফিফটি করেছিলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.৩ ওভারে বিনা উইকেটে ৮৭ রান। ৫১ রানে ব্যাট করছেন তামিম ও ২২ রানে ব্যাট করছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ- নাজুমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, জাকের আলী অনিক, তানভির ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!