পাকিস্তানকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান বনাম আয়ারল্যান্ড। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান স্কোর বোর্ডে জমা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাঠকীয়তায় জয় তুলে নেয় স্বাগতিক আয়ারল্যান্ড।
১ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। ১৯.৫ বলে ৫ উইকেটে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ১১ রান। পাকিস্তানের অধিনায়ক বল তুলে দেন শাহিন আফ্রিদির হাতে। বল করতে এসে প্রথম বলে চার হজম করেন শাহিন আফ্রিদি। ২ নম্বর বল ডট দিলেও ৩ নম্বর বলে দৌড়ে দুই রান নেই কার্টিস ক্যাম্পার। ৪ নম্বর বলে আবারও চার মেরে স্কোর লেভেল করেন ক্যাম্পার। পঞ্চম বলে লেগ বাই থেকে ১ রান নিলে জয় নিশ্চিত হয় আয়ারল্যান্ডের।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান (৪ বলে ১)। এরপর ৮৫ রানের জু্টি করেন সাইম আইয়ুব ও অধিনায়ক বাবর আজম। ২৯ বলে ৪৫ রান করেন আইয়ুব।
অধিনায়ক বাবর ধীরগতিতে ব্যাট করে হাঁকান ফিফটি। ক্রেইগ ইয়াংয়ের বলে মার্ক অ্যাডেইরের হাতে ক্যাচ হওয়ার আগে ৪৩ বলে ৫৭ রান করেন বাবর। ফখর জামান করেন ১৮ বলে ২০ রান।
শেষ দিকে ইফতিখান আহমেদের ১৫ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংসে লড়াই করার মতো একটা পুঁজি পায় পাকিস্তান। আর শাহিন আফ্রিদির ৮ বলে ১৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৮২ রান করে সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানে ২ উইকেট (পল স্টার্লিং ৮, লর্কান টাকার ৪) হারায় আয়ারল্যান্ড। এরপর ৭৭ রানের জুটি করেন অ্যান্ডি বালবির্নি ও হ্যারি টেক্টর। ৫৫ বলে ৭৭ রান করেন বালবির্নি। ২৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন টেক্টর। জর্জ ডকরেল করেন ১২ বলে ২৪ রান। শেষে গ্র্যারেথ ড্যালানি ও কার্টিস ক্যাম্পার বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live