ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বড় লাফ দিলেন মেসি
প্রায় সব ফটবলারের স্বপ্ন থাকে সর্বোচ্চ পর্য়ায়ের ব্যাক্তিগত সম্মান অর্জন করতে। আর ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ পর্য়ায়ের সম্মান হচ্ছে ব্যালন ডি’অর পুরস্কার। সবাই স্বপ্ন দেখলেও গত দেড় যুগ ধরে ব্যালন ডি’অরকে নিজেদের দখলে রেখেছেন সর্বকালের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মেসি-রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন হালান্ড-এমবাপ্পেরা।
ব্যালন ডি’অর এই বিশেষ ট্রফিটি ইতিমধ্যে রেকর্ড আটবার জিতেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। এরপরেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দুজনের বয়স হয়েছে। তারা রয়েছে ক্যারিয়ারের শেষ পর্যায়ে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।
বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতূহল, ২০২৪ সালে কে পেতে যাচ্ছেন সম্মানজনক পুরস্কারটি।
জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা ২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন সুপার কোপা ও লা লিগা শিরোপা। রয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কাছাকাছি।
আগের তালিকায় তিনে থাকা পিএসজির কিলিয়ান এমবাপ্পে উঠে এসেছেন দুইয়ে। ফরাসি এই তারকা পিএসজির জার্সিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। যদিও চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পথে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তিনি ৪৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। সেই সঙ্গে জিতেছেন ট্রফি দেস চ্যাম্পিয়ন ও লিগ ওয়ান শিরোপা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলা বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন উঠে এসেছেন তৃতীয় স্থানে। তিনি ৪৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। সেই সঙ্গে চারে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তিনি ২০২৩-২৪ মৌসুমে ২১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। এ ছাড়া ঝুলিতে পুরেছেন সুপার কোপা ও লা লিগা শিরোপা। সেই সঙ্গে রয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কাছাকাছি।
পঞ্চম স্থানে রয়েছেন আগের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। তিনি গত মৌসুমে ম্যানসিটির হয়ে ট্রেবলজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ২০২৩-২৪ মৌসুমে ২৫ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
গোলডটকমের শীর্ষ ২০ জনের তালিকায় লিওনেল মেসির নাম থাকলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে তাদের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। মেসি আগের তালিকায় ২০তম স্থানে থাকলেও নতুন তালিকায় উঠে এসেছেন ১৬তম স্থানে। ইন্টার মায়ামিতে খেলা মেসি ২৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন লিগস কাপের শিরোপা। অন্যদিকে, ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের জায়গা হয়নি এ তালিকাতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম